Education and Empowerment
Articles

সমাজকল্যাণ ভাবনায় কবি যতীন্দ্রমোহন বাগচী

সুমিত পাল
গবেষক, শিক্ষাবিজ্ঞান বিভাগ, স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ব্যারাকপুর পশ্চিমবঙ্গ, ভারত।
ড. সন্তোষ মুখার্জী
অধ্যাপক, শিক্ষাবিজ্ঞান বিভাগ, স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়, ব্যারাকপুর, পশ্চিমবঙ্গ,ভারত।
ড. সমীর রঞ্জন অধিকারী
অধ্যাপক, শিক্ষাবিজ্ঞান বিভাগ, সিধো- কানহু বীরসা ইউনিভার্সিটি, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ, ভারত।

Published 2025-11-27

How to Cite

পাল সুমিত, et al. “সমাজকল্যাণ ভাবনায় কবি যতীন্দ্রমোহন বাগচী”. Swami Vivekananda University Press, Nov. 2025, pp. 184-91, https://swamivivekanandauniversitypress.com/index.php/svup/article/view/88.

Abstract

কল্লোল যুগে বাংলা কবিতা ও কথাসাহিত্যে যে আধুনিকতার বীজ অঙ্কুরিত হয়েছিল, কবি যতীন্দ্রমোহন বাগচীর নিজস্ব রচনায় তার শ্রী বৃদ্ধিতে সাহায্য করেছিল। তরুণ ও তরুণতর কবিদের সঙ্গে নতুনকালের কাব্য আন্দোলনের সঙ্গে মানুষ যতীন্দ্রমোহনের  সম্পর্ক ছিল গভীর ও অন্তরঙ্গ। কল্লোলের অন্যতম সদস্য নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় যতীন্দ্রমোহনের সান্নিধ্যে এসে নজরুল ইসলামের সাথে পরিচিত হয়ে সমৃদ্ধ হন। বিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি এবং নদিয়া জেলার অন্যতম সমাজ সচেতন সুনাগরিক ও কবি ছিলেন যতীন্দ্রমোহন বাগচী। তাঁর সময়কাল ছিল উনবিংশ শতাব্দীর শেষ এবং বিংশ শতাব্দীর শুরু, স্বাধীনতা সংগ্রামের একটি উত্তাল পর্ব। কাজী নজরুল ইসলাম ‘কল্লোল’ এর সদস্যদের সাথে নিয়ে ‘ধুমকেতু’ নামে একটি সাপ্তাহিক কাগজে লিখছেন-
“কারার ওই লৌহ কপাট
ভেঙ্গে ফেল কর রে লোপাট
রক্ত জমাট, শিকল পূজার পাষাণবেদী”।

DOI - https://doi.org/10.65525/SVUP.9788197403699.2025.184-191