Education and Empowerment
Articles

কালামের দৃষ্টিভঙ্গিতে নারীর ক্ষমতায়ন

সুকৃতি গুছাইত
গবেষিকা শিক্ষাবিজ্ঞান বিভাগ, স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়

Published 2025-11-27

Keywords

  • এ পি জে আব্দুল কালাম,
  • নারীর ক্ষমতায়ন

How to Cite

গুছাইত সুকৃতি. “কালামের দৃষ্টিভঙ্গিতে নারীর ক্ষমতায়ন”. Swami Vivekananda University Press, Nov. 2025, pp. 165-73, https://swamivivekanandauniversitypress.com/index.php/svup/article/view/86.

Abstract

ডঃ এ পি জে আব্দুল কালাম-যিনি একবিংশ শতাব্দীর সমাজের কাছে একজন মহান শিক্ষাবিদ,একজন দেশাত্মবোধ মনন সৃষ্টিকর্তা, একজন দূরদর্শী পথ প্রদর্শক, পিছিয়ে পড়া মানুষদের কাছে আশার আলো, একজন সমাজ সংস্কারক,একজন সুযোগ্য নেতা, সর্বোপরি একজন প্রেরণা। বিভিন্ন কারণে প্রাচীন ভারত থেকেই নারীরা অবহেলিত, উপেক্ষিত,অসহায়। নারীজাতির ত্রাতা হিসাবে বিভিন্ন সময়ে বহু সমাজ সংস্কারক তাঁদের ছাপ রেখে গেছেন। তবে আধুনিক ভারত তথা একবিংশ শতাব্দীতে ‘নারীর ক্ষমতায়ন’ নিয়ে আলোচনার সর্বাধিক ব্যাপ্তি যিনি ঘটিয়েছেন তার মধ্যে ‘ডঃ এ পি জে আব্দুল কালাম’ অগ্রগণ্য। তাঁর দেখানো পথে ছিল নারীর পিছিয়ে পড়ার ইতিহাসের পর্যালোচনা, ছিল নারীর ক্ষমতায়নের পথ প্রদর্শন, ছিল নারীর ক্ষমতায়নের জন্য নারীশিক্ষার বিকাশসাধন, ছিল নারীর ক্ষমতায়নের স্তরবিন্যাস, ছিল সুন্দর ভারত গঠনে নারীর ভুমিকায়ন। তাই জাতি গঠনে নারীর ভূমিকা প্রসঙ্গে ডঃ কালাম যথার্থই বলেছেন, “আলোকিত নারীরা জাতি গঠনে ভূমিকা রাখে, যেহেতু তাদের চিন্তাভাবনা, কাজের পদ্ধতি এবং মূল্যবোধ ব্যবস্থা- ভালো পরিবার, ভালো সমাজ ও ভালো জাতির দ্রুত বিকাশ ঘটায়”। কালাম আসলে নারীর ক্ষমতায়নের ‘3L’ নীতির ওপর জোর দিয়েছেন; অর্থাৎ L-LEARNING (শেখা), L-LABOUR (পরিশ্রম), L-LEADERSHIP (নেতৃত্ব)

DOI - https://doi.org/10.65525/SVUP.9788197403699.2025.165-173