Published 2025-11-27
Keywords
- নারী ক্ষমতায়ণ,
- শিক্ষা,
- সমাজ
How to Cite

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.
Abstract
২১ শতকে ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থা হল বিশ্বের তৃতীয় বৃহত্তম।সুপ্রাচীন যুগেও ভারতীয় শিক্ষার মান ছিল উচ্চ শিখরে।তৎকালীন সময়ে ঋগ্বৈদিক যুগ থেকে পরবর্তী বৈদিকযুগে, মৌর্যযুগে, গুপ্তযুগেও নারীশিক্ষার যথেষ্ট অবদান উল্লেখ। ঋগ্বৈদিক যুগে নারীশিক্ষারও যথেষ্ট সুযোগ ছিল। ধর্মচর্চা, চরিত্রগঠন, ব্যক্তিত্ত্বের বিকাশ প্রভৃতি ছিল প্রশংশনীয়।মমতা, ঘোষা, লোপামুদ্রা, বিশ্ববারা, বিশাখা প্রমুখ বিদুষী নারী হিসাবে পরিচিত ছিলেন যা মহাকাব্য, বিনয়পিটকে, গুপ্তযুগের নারীরা, ইতিহাস ও কাব্যচর্চার প্রমান পাওয়া যায়। প্রাচীন যুগে নারীশিক্ষার যথেষ্ট অবদান থাকলেও মধ্যযুগে এসে তার কিছুটা সমাপ্তি ঘটে। কিন্তু বর্তমান যুগে নারীশিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ায় পুনরায় নারী শিক্ষার ক্রমবিস্তার ঘটতে চলেছে। নারীশিক্ষাব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন, বিভিন্ন শিক্ষা কমিশন ও কমিটির সুপারিশ তাৎপর্য পূর্ণ ভুমিকা রাখে। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয় সাধনে নানান কর্মসূচী বর্তমান নারী শিক্ষাকে আরও প্রসস্থ করে তুলছে।
DOI - https://doi.org/10.65525/SVUP.9788197403699.2025.156-164