Education and Empowerment
Articles

শ্রীমদ্ভগবদগীতার প্রেক্ষিতে শিক্ষাক্ষেত্রে মনস্তাত্ত্বিক দিকের প্রাসঙ্গিকতা

জয়ন্ত বিশ্বাস
গবেষক, শিক্ষা বিভাগ, স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়
ড. অমিতাভ ভৌমিক
সহকারী অধ্যাপক, শিক্ষা বিভাগ, স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়

Published 2025-11-27

Keywords

  • শ্রীমদ্ভগবদগীতা,
  • মনস্তাত্ত্বিক বিকাশ

How to Cite

বিশ্বাস জয়ন্ত, and ভৌমিক ড. অমিতাভ. “শ্রীমদ্ভগবদগীতার প্রেক্ষিতে শিক্ষাক্ষেত্রে মনস্তাত্ত্বিক দিকের প্রাসঙ্গিকতা”. Swami Vivekananda University Press, Nov. 2025, pp. 135-43, https://swamivivekanandauniversitypress.com/index.php/svup/article/view/81.

Abstract

ব্যক্তির মনস্তাত্ত্বিক দিক বলতে বোঝায় ব্যক্তির ব্যক্তিত্ব, চাহিদা, আগ্রহ, বুদ্ধি,মনোভাব, প্রেষণা -ইত্যাদিকে। শিক্ষাক্ষেত্রে মনস্তাত্ত্বিক দিকসমূহ অতি গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থীর যথাযথ মানসিক বিকাশ না ঘটলে শিক্ষা সম্পূর্ণ হয় না। কারণ শিক্ষা হল,- শিক্ষার্থীর সর্বাঙ্গীর বিকাশ। সব ধরনের মনস্তাত্ত্বিক বিষয়সমূহ পরিমাপ করা সম্ভব। এই মনস্তাত্ত্বিক দিকগুলি পরিমাপ করা যায় বিভিন্ন কৌশলের মাধ্যমে। একজন শিক্ষকের উচিত শিক্ষার্থীর মনস্তাত্ত্বিক বিকাশের উপর গুরুত্ব আরোপ করা। কারণ শুধুমাত্র প্রজ্ঞার বিকাশ যথাযথ মানুষ হওয়ার জন্য উপযুক্ত নয়। শুধুমাত্র শিক্ষকই নয় পাঠ্যক্রম, বিভিন্ন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী, অভিভাবক,- প্রভৃতিরও মানসিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
শ্রীমদ্ভগবদগীতায় শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন সংক্রান্ত যে বিভিন্ন শ্লোক রয়েছে,সেই শ্লোক গুলির মধ্যে বেশ কিছু শ্লোক মনস্তত্ত্ব সম্মত। তাই এই সমস্ত শ্লোকগুলি শিক্ষার্থীদের মধ্যে মনস্তাত্ত্বিক বিকাশের পক্ষে সহায়ক। বিদ্যালয় স্তরের পাঠক্রমেও এই শ্লোক গুলিকে প্রত্যক্ষভাবে অন্তর্ভুক্ত করা না হলেও এই শ্লোক সমূহের মর্মার্থ,কবিতা, গল্প, উপন্যাস, বিভিন্ন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালিত করা সম্ভব। সুতরাং শ্রীমদ্ভগবদগীতা বর্তমান শিক্ষাক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের ক্ষেত্রেই মনস্তাত্ত্বিক বিকাশে প্রাসঙ্গিকতা রয়েছে।

DOI - https://doi.org/10.65525/SVUP.9788197403699.2025.135-143