Published 2025-11-27
Keywords
- অরবিন্দ,
- দর্শন,
- নারীশিক্ষা চিন্তা
How to Cite

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.
Abstract
ভারতবর্ষ সভ্যতার প্রাচীনতম একটি সংস্কৃতি সম্পন্নময় দেশ, এ দেশের মাটিতে জন্ম নিয়েছেন বিভিন্ন দার্শনিক, শিক্ষাবিদ, পণ্ডিত ব্যক্তিবর্গগণেরা। উনিশ শতকের সেই রকম একজন প্রাণ পুরুষ হলেন দার্শনিক অরবিন্দ। তিনি বিদেশি জ্ঞান চর্চা ও সংস্কৃতি মধ্যে বেড়ে উঠলেও দেশে ফিরে এসে নিজ মাতৃভুমির সংস্কৃতিকে ত্যাগ করতে পারেননি। তিনি শেষ জীবনে যখন পণ্ডিচেরীতে ভাববাদী দর্শন ও বেদান্ত দর্শন চিন্তায় মগ্ন ছিলেন, তখন তাঁর কাছে বিশেষ আর একটি বিষয় মাথা চারা দিয়ে উঠে ছিল তা হল ভারতীয় নারীশিক্ষা ব্যবস্থা। তাঁর ‘সাবিত্রী’ নামক গ্রন্থে নারী দর্শন, নারীর সভ্যতা উন্নয়ন, নারীর শিক্ষা চেতনা, বিশেষ ভাবে আলোচিত হয়েছে।
ঋষি অরবিন্দ মূলত নারীর ক্ষমতায়ন প্রতি বিশেষ জোড় দিয়েছিলেন, কারণ নারী জাতিকে তিনি সভ্যতার অগ্রগতি অন্যতম ধ্রবুক বলে মনে করেছিলেন। প্রতিটি শিশু বেড়ে ওঠে তার মাতৃ শিক্ষার মাধ্যমে। তিনি তৎকালীন সময়ে নারী শিক্ষার যে দিকগুলিকে ব্যক্ত করেছিলেন, সেগুলি আজকের দিনে স্বাধীন ভারতের বিভিন্ন শিক্ষা কমিশনে ও শিক্ষা নীতিতে গ্রহণ যোগ্যতা লাভ করেছে। এই পত্রের মাধ্যমে গবেষক দেখাতে চেয়েছেন যে দার্শনিক ঋষি অরবিন্দ ভারতবর্ষে নারী জাতির শিক্ষার যে কথা গুলি বলে গেছেন সে গুলি বর্তমান ও ভবিষ্যতেও বিভিন্ন গবেষণা মূলক কাজে সহায়তা করবে এবং নারী শিক্ষার আরো নতুন নতুন দিক উন্মোচনে অরবিন্দের নারী শিক্ষার চিন্তা ভাবনা সাদৃশ্যময় হয়ে উঠবে। একথায় দার্শনিক অরবিন্দ নারী জাতীর সার্বিক বিকাশের শিক্ষাকে বিশেষভাবে জোড় দিয়েছিলেন।
DOI - https://doi.org/10.65525/SVUP.9788197403699.2025.97-101